• সমগ্র বাংলা

ফরিদপুরে আব্দুর রহমান মন্ত্রিত্ব পাওয়ায় আনন্দ মিছিল 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোঃ আব্দুর রহমানে মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নেতা কর্মীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তা থেকে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ  মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, পৌর মেয়র মো  লিপন মিয়া  স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ্।

বক্তারা  জনপ্রিয় নেতা মোঃ আব্দুর রহমানকে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। 

বক্তারা বলেন আব্দুর রহমান একজন ত্যাগী নেতা,  বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দুর্দিনে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের সুসংগঠিত করেছেন। তাই যোগ্য নেতাকে সঠিক পদে অধিষ্ঠিত করেছেন বলে মনে করেন তারা।  তারা মনে করেন আব্দুর রহমান এই পথে অধিষ্ঠিত হয়ে ফরিদপুর ১ আসন তথা গোটা বাংলাদেশের সময় উপযোগী উন্নয়নে ভূমিকা রাখবেন। 

মন্তব্য (০)





image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

৩

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

  • company_logo