• সমগ্র বাংলা

নওগাঁয় শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে বেসরকারী অর্থায়নে চলতি শীত মৌসুমে শীতার্ত গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যমুনা ব্যাংক এর আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন নওগাঁর আয়োজনে এবং উপজেলা প্রশাসন নওগাঁ সদরের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির পরিচালক বেলাল হোসেন। এছাড়াও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শীতার্ত এতিম, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, দুস্থ, অসহায় এবং হোটেল-রেস্তোরাঁর শ্রমিকসহ ১০০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্দ্যোগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের অসহায় মানুষদের পাশে সাধ্যমতো সহযোগিতার বার্তা নিয়ে পাশে দাঁড়ানোর প্রতি আহবান জানান।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে ভোক্তা অধিদপ্তরের অভিযান

লালমনিরহাট প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে লালমনিরহাটে জাতীয় ভোক...

image

গণমাধ্যমের অনুসন্ধানে উন্মোচিত অনিয়ম, তদন্তে সত্যতা; স্বা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ...

image

ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম...

ঠাকুরগাঁও প্রতিনিধি: আদালতে মামলা দায়েরের আগেই নির্দিষ্ট ধরন...

image

বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট রেখেছে: জসিম উদ্দ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম ১৪- আসনের এমপি আলহাজ্ব ...

image

জামালপুরে ঝরে পড়া রোধে ৭৯ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড...

জামালপুর প্রতিনিধি : জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে...

  • company_logo