ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার যে তাপমাত্রা ছিলো ১০.২ডিগ্রি। গতকালের চেয়ে বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়াপর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি আরো জানান বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০.৭ডিগ্রি সেলসিয়াস যা গতকাল ছিলো ১০.২ডিগ্রি সেলসিয়াস। তাই গত কয়েকদিন যাবত প্রতিদিনই নওগাঁর তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
তবে এই তাপমাত্রা আগামীতে আরো কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। এদিকে সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে উত্তরের বয়ে আসা হিমেল হাওয়া সেই তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে কয়েকগুন।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষরা। মানুষের পাশাপাশি গবাদীপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। গবাদীপশুগুলোকেও শীতের গরম কাপড় পড়িয়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে করা হচ্ছে। এছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহনগুলো আলো জ্বালিয়ে চলাচল করছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)