• সমগ্র বাংলা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫২ বছর পূর্তীতে টিডিএসে শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় টিডিএস ট্রেনিং শাখার সম্মুখে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।

\"\"

টিডিএস এ কর্মরত সকল স্টাফদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং), টিডিএস।

আলোচনা শেষে টিডিএস সম্মুখে প্রশিক্ষণ মাঠে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ৫২ বছর পূর্তী উপলক্ষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম।

এই সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, এই শীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে টিডিএসে স্মরণীয় রাখতে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হলো।

উলেখ্য এই সময় ট্রেনিং শাখার সকল কর্মকর্তা ও ইন্সট্রাক্টর উপস্থিত ছিলেন।  

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo