• সমগ্র বাংলা

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত(২৭) এক নারীর মৃত্যু হয়েছে।  বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার  বরমী ইউনিয়নের গুন্টিঘর এলাকায় রেললাইনে এ ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, আজকে সন্ধ্যায় ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার প্রায় ৩০ মিনিট পর অজ্ঞাত  নারীর মরদেহ পড়ে থাকার খবর পাই। তবে এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও শ্রীপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করে। এখন কোন ট্রেনে ওই নারী কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে একটি সাদা ডোরাকাটা রঙের চাদর, সালোয়ার কামিজ ও কম্বল ছিল। এ ঘটনায় আমরা রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি।

গাজীপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদ মিয়া জানান, সন্ধ্যার পরে খবর পেয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা  চলমান।

মন্তব্য (০)





image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

৩

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

  • company_logo