• অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহ সীমান্ত থেকে ৪টি পিস্তলসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪টি পিস্তলসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি। বুধবার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার মকরধ্বজপুর গ্রাম থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে আমরা খবর পাই যে ভারত থেকে বিশেষ কিছু নিয়ে আসবে। সে জন্য একটি বিশেষ টহল দল দুইভাবে বিভক্ত হয়ে মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দু’টি পৃথক স্থানে অ্যাম্বুশ নিয়ে বসে থাকি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ জন চোরাকারবারি আনুমানিক ভোর ৪টার দিকে সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। সে সময় বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। টহলদল তাদের পিছু ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তাটি ফেলে ঘন কুয়াশা এবং অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত কলা বাগানের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে প্লাস্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করা বস্তাটি খুলে কম্বলের ভাজেঁর মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড গুলি এবং ৪টি পিস্তল (১টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৩টি স্থানীয়ভাবে তৈরি পিস্তল) ও ৩টি কম্বল দেখতে পেয়ে তা জব্দ করে।

পরে গুলি ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়ায় মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নুসরাত হত্যা মামলার রায়ে মায়ের সন্তোষ প্রকাশ, পরিবারের নি...

নিউজ ডেস্ক : আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্...

image

একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে

নিউজ ডেস্ক : রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চ...

image

নারায়ণগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামল...

image

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পা...

image

শার্শায় ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ১১ বছরের এক শিশুকে...

  • company_logo