প্রতীকী ছবি
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নে তারা মিয়া (৫৬) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে এলাপাতারি পিটিয়ে গুরুত্বর জখম করেছে একই গ্রামের শাহাজাহানের ছেলে সোহাগ (২৭)। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নালের মোরে এ ঘটনা ঘটে। আহতের স্ত্রী পারভীন আক্তার বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে জয়নালের মোরে আমার স্বামীকে সোহাগ হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারি পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমার স্বামী এমনিই অসুস্থ মানুষ, যদি মারা যেত তাহলে আমি ছোট বাচ্চা নিয়ে কোথায় যেতাম বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
আতহ তারা মিয়া বলেন, আমি সবজি কিনছিলাম এমন সময় শাজাহানের ছেলে সোহাগ হাতুড়ি দিয়ে আমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলাপাতারি পেটাতে শুরু করে। অনেক রক্ত বের হলে আমি জ্ঞান হারাই পড়ে জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে ভর্তি। তবে এ ঘটনায় এখনোও থানায় কোন অভিযোগ করেনি আহতের পরিবার।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...
পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...
ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

মন্তব্য (০)