• প্রশাসন

কুড়িগ্রামে সেনাবাহিনীর কম্বল বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে ৪'শ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া। বুধবার(১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর ২২ বীর অধিনায়ক লে.কর্ণেল গালিব বিন আহমেদ, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

গত দু'দিন ধরে কুড়িগ্রামে সূর্যের দেখা মিলছিল না। তাপমাত্রা নেমে যাওয়ার পাশাপাশি ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এমন অবস্থায় বয়স্ক ও প্রতিবন্ধী মানুষ শীতবস্ত্র পেয়ে ভীষণ খুশি।

রংপুর ২২ বীর অধিনায়ক লে. কর্নেল গালিব বিন আহমেদ বলেন, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শীতার্তদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

মন্তব্য (০)





image

‎নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

১

নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...

image

৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

২

নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...

image

‎নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর ম...

৩

নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু স...

image

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

৪

নিউজ ডেস্ক : শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্...

image

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্...

  • company_logo