ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ ছিল। বুধবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
তিনি বলেন, কুয়াশায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পারা একটি ফ্লাইটকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। কুয়াশার কারণে আজ ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়। সকাল ৮টার পর কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।
অন্যদিকে, চট্টগ্রামে ডাইভার্ট করা ফ্লাইটটি সকাল ৮টার পর শাহজালাল বিমানবন্দরে অবতরণের জন্য ফিরে আসে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)