• সমগ্র বাংলা

ঘোড়াঘাটে ট্রাকের চাকায় সাবেক ইউপি সদস্য নিহত 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। মেয়েকে শ্বশুরবাড়ী পৌছে দিতে যাবার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন বাবা মেয়ে। নিহত ইউপি সদস্য বজলুর রহমান (৫৭)। ঘোড়াঘাটের ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বুলাকীপুর খলশী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক বনমালী রায়, জানান, আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোটর সাইকেলে করে মেয়ে তৃষা মনিকে আমবাড়ী এলাকায় শ্বশুরবাড়ীতে পৌছে দিতে যাবার সময় ঘোড়াঘাটের সোনামুখি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন বাবা মেয়ে। ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর রাজবাড়ী গামী চালের বস্তাবাহী একটি ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে অতিক্রম করার দুর্ঘটনাস্হলেই সাবেক ইউপি সদস্য বজলুর রহমান দুর্ঘটনাস্হলেই নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে মোটর সাইকেল আরোহি তার মেয়ে তৃষা মনি। চালক পালিয়েছে। তবে  ঘাতক ট্রাক্টরটি আটক করেছেন তারা।

স্হানীয়রা জানান, সমাপ্ত সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাবার বাড়ীতে গিয়েছিল তৃষা মনি। আজ তাকে শ্বশুরবাড়ী পৌছে দিতে যাচ্ছিলেন বাবা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে বাবাকে হারাতে হয়েছে মেয়েকে।

ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, লাশ উদ্ধার করে মামলার প্রক্রিয়া চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo