• অপরাধ ও দুর্নীতি

ঝিনাইদহ নৌকা প্রতিকের সমর্থকদের অর্ধশত বাড়িঘরে হামলা ভাংচুর, আহত ১০

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার(৮ জানুয়ারি)সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাংগা ও শুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকালের নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর সদরের ওই ৩ টি গ্রামে উত্তেজনা দেখা দেয়।

এরই জের ধরে সকালে মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা বারইখালী, হীরাডাংগা ও শুরাপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা অন্তত ৫০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। বাধা দেওয়ায় নারীসহ আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে একই আসনের হরিনাকুন্ডু উপজেলার শিতলী এলাকায় দুপক্ষের উত্তেজিত সমর্থকদের শান্ত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

image

বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

৩

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

image

বরুড়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

  • company_logo