• সমগ্র বাংলা

চট্টগ্রাম ১৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত আবদুল মোতালেব 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম ১৫ আসনে (সাতকানিয়া- লোহাগাড়া) কোন ধরনের সংঘাত-সংঘর্ষ ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম বিকাল ৪ টা পর্যন্ত চলে । এরপর কেন্দ্রসমূহের প্রিসাইডিং অফিসাররা রেজাল্ট সীট সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। ঘোষিত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি ৮৫হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ২য় অবস্থানে রয়েছেন টানা দুইবারের এমপি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিম নদভী। চিনি পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট।

সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা পরিষদ হলরুম থেকে পৃথক ভাবে এই ফলাফল ঘোষনা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও মুহাম্মদ ইনামুল হাছান। বিজয়ের প্রতিক্রিয়ায় এমএ মোতালেব সিআইপি বলেন, নানা অত্যাচার, নির্যাতন, দখল. চাঁদাবাজি ,মাদক ব্যবসাসহ দীর্ঘ ১০ বছরের এক ব্যক্তির অপশাসনের জবাব ব্যালটের মাধ্যেমে দিয়েছে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ। ফলাফল ঘোষনাকালে মোতালেব সমর্থকরা উপস্থিত থাকলেও নদভী এমপি সমর্থিত কোন নেতাকর্মীকে দেখা যায়নি। 

স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপির প্রধান নির্বাচনী আছেন ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে এ সময় উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

নদী দখল, পরিবেশ দূষণ ও খাদ্য অনিয়মে কালীগঞ্জে দুই দিনে ৪ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নি...

image

বানভাসী মানুষের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ৬ শত...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

দিনাজপুর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন...

image

ঈশ্বরগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের...

image

ঈশ্বরগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের...

  • company_logo