ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বিএনপি। সোমবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান এতে বক্তব্য রাখবেন। এছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দও সেখানে উপস্থিত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এর আগে রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। তবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসা দলটির দাবি আদায় না হলেও নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে সংবাদ সম্মেলন রেখেছেন বিএনপি।
নিউজ ডেস্ক : নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ ...
নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য স...
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় সংস...
নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দ...

মন্তব্য (০)