• সমগ্র বাংলা

বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘটনায় ঈগল মার্কার ওই প্রার্থী শনিবার দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে বৃহস্পতিবার দুপুরেই তাৎক্ষণিক তিনি বগুড়া প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, আনুমানিক বেলা ১২টার দিকে তার ফেসবুক হ্যাক করে ছবি ও নাম দিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের গুজব রটানো হয়। তার বিজয় নিশ্চিত জেনে একটি মহল এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এজন্য সদর থানায় জিডিও করা হয়েছে। অপ-প্রচারকারীদের বিরুদ্ধে

তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। এছাড়াও ওই মহল আবারও তার বিরুদ্ধে গুজব রটাতে পারে। যাতে করে নির্বাচন প্রবাহিত হবে। মিঠু বলেন, তিনি নির্বাচনের মাঠে আছেন এবং থাকবেন। সংবাদ সম্মেলনে এই স্বতন্ত্র প্রার্থীর ১০ থেকে ১৫ জন সমর্থক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo