• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজার ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই: ক্যাথরিন কোলোন্না

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং এটির ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রকাশ্য উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইসরাইলের দুই উগ্রপন্থি মন্ত্রী। তাদের ওই ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ফরাসি মন্ত্রী।

শুক্রবার সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি মন্ত্রী বলেন, ‘গাজার ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই, কারণ এটি ফিলিস্তিনিদের ভূখণ্ড। আমাদের আন্তর্জাতিক আইনের মূলনীতিতে ফিরে যেতে হবে এবং এই নীতিকে সম্মান জানাতে হবে।’

ক্যাথরিন কোলোন্না আরও বলেন, ‘ইসরাইলি মন্ত্রীদের এ ধরনের ঘোষণা ‘দায়িত্বহীন’ এবং এটি আমাদের ‘বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে।’ তাছাড়া এই ধরনের মন্তব্য ইসরাইলের দীর্ঘকালীন পরিকল্পনারও পরিপন্থি।’

ফরাসি মন্ত্রী বলেন, ‘গাজা ফিলিস্তিনের ভূখণ্ড। যেটি ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে চায়। আমরা দুই রাষ্ট্রনীতিকে সমর্থন জানাই। যেটি একমাত্র কার্যকর সমাধান। ভবিষ্যত ফিলিস্তিনি রাষ্ট্রে গাজা এবং পশ্চিম তীরকে অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে।’

এছাড়া লেবাননসহ অন্যান্য অঞ্চলে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, গাজার বাসিন্দাদের আফ্রিকায় পাঠাতে গোপনে কাজ করছে ইসরাইল। এর অংশ হিসেবে কঙ্গোসহ কয়েকটি আফ্রিকান দেশের সঙ্গে আলোচনাও করেছে তেলআবিব।

ইসরাইলের গোয়েন্দা মন্ত্রী সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, গাজায় এমন হামলা চালানো হচ্ছে; যেন এটি একটি ব্যর্থ অঞ্চলে পরিণত হয় এবং গাজার বাসিন্দারা বাধ্য হয়ে অন্যত্র চলে যান। 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের খরচ সামলাতে আরও ৮০ বিলিয়ন ডলার অত...

image

৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্...

image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধি...

image

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন ...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন...

image

উপসাগরীয় দেশগুলোকে ইরান চুক্তির পক্ষে বোঝাবেন রুবিও

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছে...

  • company_logo