ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটায় এটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
যাত্রীবাহী বাস বেঙ্গল পরিবহনের সুপারভাইজার হাসান বলেন, ‘আমাদের গাড়িটি ঢাকার গাবতলী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় আসলে আমি কতগুলো সিট খালি আছে তা গুনতে থাকি। এ সময় একটি সিটের পেছনে ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য এই বস্তুটি দেখতে পাই। কিন্তু ওই সময় সিটে কোনো যাত্রী ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি ড্রাইভারকে জানিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করাতে বলি। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি জানানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যাত্রীবাহী বাসে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বিষয়টি তদন্ত করে জেনে বিস্তারিত জানানো যাবে।’
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)