ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার রামুর বৌদ্ধবিহারে আবারও নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মন্দিরে আগুন দিলেও অল্পের জন্য রক্ষা পায় কাঠের তৈরি দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় দেড়শ বছরের প্রাচীন এ বৌদ্ধবিহারটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের। স্হানীয় সাংবাদিক সুনীল বড়ুয়া জানান, শুক্রবার (৫ জানুয়ারী) দিনগত রাত দুইটার দিকে এবার কক্সবাজারের রামু চেরাংঘাটা রাখাইন সম্প্রদায়ের উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারে আগুন দেয় দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের জরুরী হস্তক্ষেপে বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পায় কাটের তৈরী দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত প্রায় দেড়শো বছরের প্রাচীন এ বৌদ্ধ বিহারটি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)