• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন রাখবেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর নিরাপত্তার দিকেও নজর রাখে। 

এবার বিশেষ এক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনার ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন খুব সহজেই। অনেক ব্যবহারকারী চান না যে, তাদের নম্বর ওপর প্রান্তে থাকা মানুষ জানুক। এই সমস্যা এবার সমাধানের পথে। ভাবছেন তো কীভাবে?

সময়ের সঙ্গে সঙ্গে মেসেজিং অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়ছে লাফিয়ে। সেই তালিকায় রয়েছে হোয়াটসঅ্যাপও। আর ব্যবহারকারীদের সুবিধার্থে সবসময় নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা। এবার ফোন নম্বর ব্যক্তিগত রেখে হোয়াটসঅ্যাপ করার সুবিধা পাবেন আপনিও।

ওয়েবিটাইনফো একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে, সার্চবারে নাম লিখে যে কাউকে খুঁজে বের করা যাবে। অর্থাৎ কাউকে খুঁজে বের করার জন্য তার নম্বরের প্রয়োজন পড়বে না। মোবাইল ও ওয়েব ভার্সন দুক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য।

এছাড়া হোয়াটসঅ্যাপে সম্প্রতি নিয়ে এসেছে নয়া ফিচার ‘প্রাইভেসি চেকআপ’। এজন্য প্রথমেই প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘স্টার্ট চেকআপ’-এ ট্যাপ করতে হবে। তাহলেই পর পর বেশ কিছু স্ক্রিন দেখা যাবে যার সাহায্যে ব্যবহারকারীরা দেখে নিতে পারবেন কারা তাদের কোন গ্রুপে অ্যাড করতে পারবেন, অনলাইন স্টেটাস বা লাস্ট সিন দেখতে পারবেন ইত্যাদি।

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo