• রাজনীতি

৭ জানুয়ারীর নির্বাচনে প্রমানিত হবে শেখ হাসিনা অপরাজিত চ্যাম্পিয়ন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ২ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দলের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের খেলা হবে শ্লোগান উদ্ধৃত করে তিনি আরো বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনের মধ্য দিয়েে প্রমানিত হবে শেখ হাসিনা অপরাজিত চ্যাম্পিয়ন। এখন খেলা হবে আন্তর্জাতিক সামাজ্যবাদীর বিরুদ্ধে। এই খেলায় বাংলাদেশ জিতবে। আমরা পরাজিত হতে জানিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে বোচাগঞ্জের শেখ রাসেল মিনি স্টেডিয়াম বড়মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। এতে অংশ নেন নেতাকর্মীসহ হাজার হাজার সাধারন ভোটার নারী পুরুষ।খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,৭ জানুয়ারীর ভোট '৭০ এর মত চ্যালেঞ্জের নির্বাচন।

৫৭ এর মত মীর জাফরের ভূমিকায় বিএনপি'র তারেক রহমান সামাজ্যবাদী শক্তির সাথে হাত মিলিয়েছে। সামাজ্যবাদী শক্তি ভারত।মহা সাগরের নিয়ন্ত্রন নিতে চায়। কৃষ্ণ সাগরের নিয়ন্ত্রন নিতে ইউক্রেন রাশািয়ার যুদ্ধ বাধিয়েছে। তিনি আরো বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রমানিত হবে সামাজ্যবাদী কারো দ্বারা বাংলাদেশ নিয়ন্ত্রিত হবেনা।

যেখানেই বাধা আসবে, সেখানেই প্রতিরোধ করতে হবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে এবং নৌকায় ভোট দিতে আহবান জানিয়েছেন তিনি। বিকালে বিরল উপজেলার বিরল ডিগ্রী কলেজ মাঠে শেষ নির্বাচনী সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এতে বাদ্য বাজনাসহ অংশ নেন দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারন ভোটারসহ বি়ভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

মন্তব্য (০)





image

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী...

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী...

image

আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...

image

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হে...

নিউজ ডেস্ক : সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কুরআন ও সু...

image

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন...

নিউজ ডেস্ক : একদিকে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য, অন...

image

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

নিউজ ডেস্ক : ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন...

  • company_logo