• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জাপানে নিহত বেড়ে ৭৮, এখনও অর্ধশতাধিক নিখোঁজ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলে সোমবার আঘাত হানা ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছেছে ৭৮ জনে। বৃহস্পতিবারও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। এখনও অর্ধশতাধিক লোক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, জাপানে শিগগিরই আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে।

জাপানের ব্রডকাস্টিং করপোরেশন এনএইচকে জানিয়েছে, এরই মধ্যে আরও ভূমিকম্প, ভূমিধস ও বৃষ্টিপাতের শঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। টোকিও-ভিত্তিক কিয়োডো নিউজ জানিয়েছে, কমপক্ষে ৫১ জনের অবস্থান অজানা রয়ে গেছে। এখনও অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার থেকে জাপানে প্রায় ৬০০ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাপান সাগরের মুখোমুখী নোটো অঞ্চলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইশিকাওয়া প্রদেশ। সেখানেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার পরিবার বিদ্যুৎবিহীন।

জাপান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে হাজার হাজার সেনা সদস্য কাজ করছে। তবে খারাপ আবহাওয়া ভূমিকম্প-পরবর্তী কার্যক্রমকে প্রভাবিত করছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা 'দুর্যোগের প্রথম ৭২ ঘণ্টার মধ্যে যতটা সম্ভব প্রাণ বাঁচাতে সর্বাত্মক প্রচেষ্টার' উপর জোর দিয়েছেন। তার সরকার দুর্যোগ মোকাবেলায় প্রায় ৮ বিলিয়ন ইয়েন (২৮ মিলিয়ন ডলার) অনুদান দেওয়ার কথা ভাবছে।

অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টার জন্য আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। ইশিকাওয়া প্রদেশে অন্তত ৩৪ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ইশিকাওয়া, তোয়ামা এবং নিগাতা প্রদেশের প্রায় এক লাখ ১০ হাজার পরিবার এখনও পানিহীন অবস্থায় রয়েছে। পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে।

ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়।  দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে। তবে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পকের অনেক রেকর্ড রয়েছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের খরচ সামলাতে আরও ৮০ বিলিয়ন ডলার অত...

image

৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্...

image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধি...

image

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন ...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন...

image

উপসাগরীয় দেশগুলোকে ইরান চুক্তির পক্ষে বোঝাবেন রুবিও

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছে...

  • company_logo