ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ১ আসনের নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে শহরে নৌকার শ্লোগানে এক বিশাল মিছিল করা হয় । বুধবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে হাজারো নেতাকর্মী ও অর্ধ লক্ষ জনতার একটি মিছিল বের করা হয়।
সমাবেশে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে বলেন এলাকার উম্নয়ন ধরে রাখতে হলে আগামী ৭ জানুয়ারী আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এর পর তিনি বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এসময় উপস্থিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ যুবলীগ নেতৃবৃন্দ, ও ছাত্রলীগ এবং মহিলালীগের সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)