ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পূর্বের দায়ের করা মামলায় আবুল বাশার বসুনিয়া নামে এক জামায়াত নেতাকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের প্রধানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আবুল বাশার বসুনিয়া পার্শ্ববর্তী রামগঞ্জ বসুনিয়া পাড়া এলাকার গাজী বসুনিয়ার ছেলে। তিনি দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্বে রয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়,পূর্বের দায়ের করা রাজনৈতিক মামলায় দুপুরে প্রধানপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)