• রাজনীতি

শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি: জিএম কাদের

  • রাজনীতি

ফাইল ছবি

রংপুর ব্যুরো: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ(জিএম)কাদের বলেছেন শেষ সময় পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি।তিনি বলেন,‘বেশির ভাগ মানুষ যদি মনে করে নির্বাচন ভালো হচ্ছে না,সেই সময় চিন্তা করে দেখা যাবে কি করা যায়।তবে নির্বাচন করছি,নেতাকর্মীদের সাথে নিয়ে।

বুধবার(৩জানুয়ারি)দুপুরে রংপুর-৩ সদর আসন এলাকার নগরীর মেডিক্যাল পূর্ব গেট কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন,‘দলের প্রার্থীরা এখনও বলছেন,তারা ভালো করবে।তাছাড়া বিপুল প্রার্থী সরে যাওয়ার সম্ভাবনা নেই।যখন সরে যাবে তখন বলা যাবে।তবে সরে গেলে দলের ওপর চাপ সৃষ্টি হবে।তারপরেও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি।রংপুর-৩ সদর আসনে নির্বাচনের প্রচার-প্রচারণা করা হচ্ছে ভোটারদের সারা পাচ্ছি অনেক ভালো।নেতাকর্মীরা নির্বাচনের কাজ করছেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে জিএম কাদের বলেন,‘এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুব বেশি খারাপ বলা যাবে না।ভালো দেখা যাচ্ছে নির্বাচনের পরিবেশ।তবে ভোটারা যে আশঙ্কা করছে তা উড়িয়ে দেওয়ার মতো নয়।নির্বাচন কমিশন এখন পর্যন্ত ঠিক আছে এবং ঠিক থাকবে তারা বলছেন।সেই বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। দেখি শেষ পর্যন্ত কী হয়।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সব প্রার্থীর সাথে প্রচার-প্রচারনায়‘যাওয়ার মতো প্রয়োজন হয়নি।তবে আগামীকাল রংপুর-৬ পীরগঞ্জ আসনে নির্বাচনী একাট জনসভা করবেন।তবে অন্য নির্বাচনের মতো এই নির্বাচন সেই ভাবে হচ্ছে না দলটির চেয়ারম্যান জিএম কাদের।তিনি বলেন প্রার্থীরা নিজেরাই প্রচার-প্রচারণাসহ অন্যান্য কাজ করছেন।রংপুর-৬ আসনে জাতীয় পাটির প্রাথী নুরেআলম মিয়া আ্ওয়ামীলীগের প্রার্থী ড.শিরিন শারমিন চৌধুরী ও আ্ওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের সাথে নির্বাচনের লড়ছেন।

নির্বাচন থেকে জাপার বেশ কয়েকজন প্রার্থীর সরে যাওয়ার বিষয়ে জিএম কাদের আরও বলেন, ‘মিডিয়ার সামনে আমাদের দোষ দিয়ে যারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দি”েছন তা দলীয় শৃঙ্খলা পরিপস্থি এবং উদ্দেশ্যপ্রণোনিত।যারা নির্বাচন থেকে সরে যাচ্ছেন,তারা নিজেদের স্বার্থে হয়তে যাচ্ছেন।এগুলো যাচাই-বাছাই করে আগামীতে তাদের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির চেয়ারম্যান।

এ সময় আরও নির্বাচনী গণসংযোগ ও প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক,মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন,সহ-সভাপতি জাহেদুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে বিএনপি'র সংবাদ সম্মেলন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

হাজার জাতের খোটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি কর...

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জসহ সারা দেশের চিহ্নিত চাদাঁবাজদের বির...

image

রাশেদ খাঁনের পোস্ট : খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বি...

নিউজ ডেস্ক : খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামা...

image

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে...

image

‘গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলে ...

নিউজ ডেস্ক : ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপ...

  • company_logo