• সমগ্র বাংলা

নওগাঁয় শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে নেসকো

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। চলতি শীত মৌসুমে নওগাঁর তাপমাত্রা ১০থেকে ১৫ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। বিশেষ করে উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরো কয়েকগুন বৃদ্ধি করেছে। এমন বৈরী আবহাওয়ায় শীতের তীব্রতাকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে শীতার্ত মানুষরা। এমন শীতার্ত মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের উত্তরাঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি রাজশাহীর এমপ্লয়ীগন।

প্রতিবছরের ন্যায় চলতি বছরেও এমপ্লয়ীগনের উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও তাদেরকে শীতের তীব্রতা থেকে রক্ষার্থে নওগাঁর ধামাইরহাট উপজেলার সোনাদীঘী, বলরামপুর, সিলিমপুর ও বাঁশবাড়ি গ্রামের ১শত ৫০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ধামইরহাটের সোনাদিঘী স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নেসকো পিএলসি বগুড়ার পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌঃ মোঃ হাসিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন নেসকো পিএলসি’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নওগাঁর নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ তানজিমুল হক, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ বগুড়া’র নির্বাহী প্রকৌশলী, প্রকৌঃ মোঃ গোলাম ছারোয়ার, বিক্রয় ও বিতরণ বিভাগ-করতোয়া, বগুড়া’র নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ আল-ইমরান বিন আইয়ুব, বিক্রয় ও বিতরণ বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ সুমন সুত্রধর, বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রেজানুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী প্রসেনজিৎ কুমার বিশ্বাসসহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন আমাদের সমাজে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমাজের মানুষরা খুবই অবহেলিত। এই সব মানুষকে চলমান শীতের তীব্রতা থেকে কিছুটা রেহাই দিতে এমন ছোট্ট উদ্দ্যোগ। আমরা আশাবাদি সরকারের পাশাপাশি আমাদের এমন ক্ষুদ্র উদ্দ্যোগ এই অঞ্চলের শীতার্ত মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলেও জানান আয়োজকরা। আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা। চলতি শীত মৌসুমে নওগাঁর তাপমাত্রা ১০থেকে ১৫ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

বিশেষ করে উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরো কয়েকগুন বৃদ্ধি করেছে। এমন বৈরী আবহাওয়ায় শীতের তীব্রতাকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে শীতার্ত মানুষরা। এমন শীতার্ত মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দেশের উত্তরাঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি রাজশাহীর এমপ্লয়ীগন। প্রতিবছরের ন্যায় চলতি বছরেও এমপ্লয়ীগনের উদ্যোগে দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও তাদেরকে শীতের তীব্রতা থেকে রক্ষার্থে নওগাঁর ধামাইরহাট উপজেলার সোনাদীঘী, বলরামপুর, সিলিমপুর ও বাঁশবাড়ি গ্রামের ১শত ৫০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ধামইরহাটের সোনাদিঘী স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নেসকো পিএলসি বগুড়ার পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌঃ মোঃ হাসিবুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন নেসকো পিএলসি’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নওগাঁর নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ তানজিমুল হক, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ বগুড়া’র নির্বাহী প্রকৌশলী, প্রকৌঃ মোঃ গোলাম ছারোয়ার, বিক্রয় ও বিতরণ বিভাগ-করতোয়া, বগুড়া’র নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ আল-ইমরান বিন আইয়ুব।

বিক্রয় ও বিতরণ বিভাগ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ সুমন সুত্রধর, বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রেজানুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী প্রসেনজিৎ কুমার বিশ্বাসসহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন আমাদের সমাজে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমাজের মানুষরা খুবই অবহেলিত। এই সব মানুষকে চলমান শীতের তীব্রতা থেকে কিছুটা রেহাই দিতে এমন ছোট্ট উদ্দ্যোগ। আমরা আশাবাদি সরকারের পাশাপাশি আমাদের এমন ক্ষুদ্র উদ্দ্যোগ এই অঞ্চলের শীতার্ত মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলেও জানান আয়োজকরা।

মন্তব্য (০)





image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

৩

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

  • company_logo