• সমগ্র বাংলা

গাজীপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পিরুজালী সরকারপাড়া বাজারে অস্থায়ী কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে পিরুজালী ইউনিয়ন পরিষদ ভবনে হঠাৎ করে আগুন লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা  করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পরিষদ কার্যালয়সহ ভেতরে থাকা সব আসবাবপত্র, কয়েকটি কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, পরিষদের আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি।

প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু  ততক্ষণে ভবনে থাকা সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি পরিমান জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, রাতে খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয় খতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

৩

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

  • company_logo