ফাইল ছবি
কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমাবার আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার আটাবহ ইউনিয়নের চৌধুরীটেক এলাকায় একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলা চৌধুরীটেক এলাকায় সোমবার আনুমানিক রাত দশটার দিকে পিয়াস মন্ডল বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাড়ির লোকের ডাক-চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নিভাতে চেষ্টে করে। তবে আগুন নিভাতে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ারসার্ভিস ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততখনে ওই ছাগলের খামারের কক্ষে থাকা ৩০ টি ছাগলের মধ্যে ২৬ টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মারা যায়।
ঘটনার পরপরই উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাকিল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, পিয়াস মন্ডলের ছাগলের খামারের কক্ষে থাকা ৩০ টি ছাগলের মধ্যে ২৬ টি ছাগল ও হাঁস মুরগি পুড়ে মারা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

মন্তব্য (০)