• তথ্য ও প্রযুক্তি

পাসকিজ’ ফিচার উন্মোচন করেছে ইমো

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি ‘পাসকিজ’ ফিচার উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। এর ফিচারের মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে, যা ইমো ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্যদায়কভাবে মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুযোগ করে দিবে।

 পাসকিজ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগ ইন করতে পারবেন। ব্যবহারকারীরা এখন বায়োমেট্রিক সুবিধা, যেমন: ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন অথবা পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করতে পারবেন। সহজ, দ্রুত ও আরও সুরক্ষিত উপায়ে অ্যাপ ব্যবহার করার ক্ষেত্র তৈরির মাধ্যমে নিরবচ্ছিন্ন অথেনটিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে ইমোর পাসকিজ ফিচার। ইমোতে লগ ইন করার সময় এ ফিচার ব্যবহারে ব্যবহারকারীরা তাদের বায়োমেট্রিক তথ্য ব্যবহার করতে পারবেন। এ তথ্য অ্যাপের লগ ইন সার্ভিস জানতে পারবে না; যা নিশ্চিত করবে ব্যবহারকারীর গোপনীয়তা ও লগ ইন প্রক্রিয়াকে করে তুলবে আরও সহজ। অত্যাধুনিক অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাসকিজ সংশ্লিষ্ট প্রতারণার থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

এছাড়াও, এ প্রযুক্তিতে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা হয়; তাই, ব্যবহারকারীদের সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ কমাতেও ভূমিকা রাখবে সম্প্রতি উন্মোচিত হওয়া ইমোর এ ফিচার।

পাসকিজ ফিচার ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র লগ ইন প্রক্রিয়া ঝামেলাবিহীনই হবে না, পাশাপাশি লগ ইনের ক্ষেত্রে সেকেন্ডারি অথেনটিকেশনের প্রয়োজনীয়তাও দূর হবে। এছাড়াও, এ ফিচার নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রক্রিয়ার নতুন মাত্রা যুক্ত করবে – ব্যবহারকারীদের আর পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না এবং দেশের বাইরেও এসএমএস কোড পাওয়ার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

বৈশ্বিকভাবে অনেক প্রতিষ্ঠান এসএমএস-ভিত্তিক ক্লান্তিকর টু-ফ্যাক্টর অথেকটিকেশনের ঝামেলা দূর করতে পাসকিজ প্রযুক্তি ব্যবহার করছে। নতুন এ ফিচার উন্মোচনের মাধ্যমে বৈশ্বিক এ পরিবর্তনে যুক্ত হয়েছে ইমো এবং বৈশ্বিক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখছে।  

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo