• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বি‌ক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বি‌ক্ষোভ ক‌রে‌ছে জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে মা‌নিকগ‌ঞ্জের নয়া‌ডি‌ঙ্গি এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বেতন ভাতা বৃ‌দ্ধির দা‌বি ক‌রে আন্দোলন ক‌রে তারা। এ সময় যান চলাচল বন্ধ হ‌য়ে যায় ঢাকা আরিচা মহাসড়কে। 

আন্দোলনরত ক‌য়েকজন শ্রমিক বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব। তবে অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাদিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসিন কর্তৃপক্ষ। যে কারণে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্তৃপক্ষের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন কাঠামো করে বেতন ভাতা দি‌চ্ছে। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। এখানে কারো ইন্ধনেই অসাধু কিছু শ্রমিক অহেতুক এই আন্দোলন করছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি ও তার টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক শ্রমিক পক্ষ কথা বলছেন। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বর্তমা‌নে স্বাভাবিক রয়ে‌ছে।

মন্তব্য (০)





image

জীবননগরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবি অধিনায়ক

১

​চুয়াডাঙ্গা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিন...

image

পঞ্চগড়ে ১৬টি মন্দিরে দেড় কোটি টাকার অনুদান দিলেন প্রতিমন...

২

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং ...

image

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে নতুন ফেইজে কয়লা উত্তোলন শু...

৩

দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশ...

image

নাফনদী থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

৪

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ...

image

তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রা...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ...

  • company_logo