• সমগ্র বাংলা

শ্রীপুরে গুলিবর্ষণ ও ফার্নিচারের দোকান ভাংচুর

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ  গাজীপুরের শ্রীপুরে একটি ইলেক্ট্রনিক্স দোকানের সামনে গুলিবর্ষণ এবং ফার্নিচার দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশেই স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতিকের নির্বাচনী অফিস রয়েছে। তবে গুলি বর্ষন ও দোকানে হামলার ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক কি'না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

সোমবার (০১ জানুয়ারী) দিবাগত রাত ৯ টায় উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড়ে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, সলিং মোড়ে সফিকুল ইসলাম দুলুর মালিকানাধীন মীম ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স দোকানে দুর্বৃত্তরা হামলা করে ফার্নিচার দোকানে ভাংচুর করে। এসময় হামলাকারী দুইজন এক রাউন্ড গুলি ফায়ার করলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে  কালিয়াকৈরের দিকে চলে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা পাওয়া গেছে। গুলি বর্ষন ও দোকানে হামলার ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক কি'না তদন্ত করে প্রকৃত বিষয়টি জানা যাবে। গুলি বর্ষণ ও দোকানে হামলা করে ভাংচুরের ঘটনাটি ব্যবিসায়িক কোন বিরোধ না রাজনৈতিক (নির্বাচন সংক্রান্ত) কি'না তা তদন্তের আগে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo