• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এক বছরে দশ লাখ ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ২০২৪ সালে কমপক্ষে দশ লাখ ড্রোন কেনার পরিকল্পনা করেছে বলে সোমবার জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে লেখা এক কলামে এমন তথ্য জানিয়েছেন। রুস্তেম উমেরভ জানিয়েছেন, '২০২৪ সালে কমপক্ষে এক মিলিয়ন ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন।

এটা গুরুত্বপূর্ণ যে প্রথমবারের মতো, ড্রোনের জন্য সেনাবাহিনীর সম্পূর্ণ বাস্তব প্রয়োজন স্পষ্টভাবে গণনা করা হয়েছে।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথম ব্যাচের ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের অর্ডার দিয়েছে উল্লেখ করে উমেরভ বলেন, মন্ত্রণালয় কার্যকর রসদ এবং পর্যাপ্ত সংখ্যক যুদ্ধের যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে। উমেরভ আরও বলেন যে, মন্ত্রণালয় আগে এফপিভি ড্রোন ক্রয় করেনি।

কারণ এটির প্রয়োজনীয়তার চেয়ে অন্যসবকিছু এগিয়ে ছিল। তবে এখন এটির কার্যকারিত প্রমাণিত।এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ২০২৪ সালের লক্ষ্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, ইউক্রেন আরও অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, প্রতিটি ইউক্রেনীয় সেনা, আমাদের সমগ্র জাতি, আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় সমাধান নিয়ে আমরা আমাদের অংশীদারদের সাথে কাজ করছি।

শনিবার দিনের শুরুতে ইউক্রেনের সীমান্তে অবস্থিত রুশ শহর বেলগোরোডে ইউক্রেন বিমান হামলা চালায়। এর পরে রাশিয়া ইউক্রেনের খারকিভে হামলা করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বেলগোরোডে ইউক্রেনের হামলায় তিন শিশুসহ অন্তত ২১ জন নিহত ও অন্তত ১১০ জন আহত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ একথা জানান। সম্প্রতি রুস্তেম বলেন, বর্তমানে যারা সেনা বাহিনীতে কাজ করছেন, তারা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে নতুন উদ্যম প্রয়োজন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সি যে ইউক্রেনীয়রা বিদেশে বসবাস করছেন, তাদের দেশে ফেরার আহ্বান জানানো হচ্ছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের খরচ সামলাতে আরও ৮০ বিলিয়ন ডলার অত...

image

৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্...

image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধি...

image

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন ...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন...

image

উপসাগরীয় দেশগুলোকে ইরান চুক্তির পক্ষে বোঝাবেন রুবিও

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সফরে যাচ্ছে...

  • company_logo