• প্রশাসন

সহকর্মীদের সাথে কেক কেটে নতুন ইংরেজি বছর ২০২৪ কে স্বাগত জানালেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ সহকর্মীদের সাথে নিয়ে কেক কেটে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন জেলা পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান। তিনি জেলা পুলিশে কর্মরত তার সহকর্মীদের নিয়ে নতুন বর্ষকে আনন্দের সাথে বরণ করে নেন এবং সকল অফিসার ফোর্স মিলে নতুন কর্ম উদ্দীপনায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার ব্রোতে ব্রতী হয়ে কেক কাটেন। 

এসময় তিনি বলেন," নতুন বছরে নব উদ্যামে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে"। নতুন বছর বরন করে নেওয়ার সময় পুলিশ সুপার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ। 

পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);চুয়াডাঙ্গা; জনাব আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা; জনাব শেখ সেকেন্দার আলী, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, ডিএসবি, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ফোর্স।

 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

image

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পুলিশ হেড...

নিউজ ডেস্কঃ প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপর...

image

দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার

নিউজ ডেস্কঃ সরকারের ঘোষিত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারে...

  • company_logo